বেনাপোল থেকে ইয়াবাসহ ব্যবসায়ী আটক

আপডেট : ০২ জানুয়ারি ২০১৯, ১৪:২০

যশোরের বেনাপোল পোর্ট থানার শিবনাথপুর গ্রাম থেকে ইয়ানুর রহমান (৩৫) নামে এক ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। বুধবার ভোরে অভিযান চালিয়ে ৬০০ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়।

 

২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক ইয়ানুর রহমান শিবনাথপুর বারোপোতা গ্রামের ইদ্রিস আলীর ছেলে।

 

ইত্তেফাক/এএম