গোপালগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৮ জনের শরীরে করোনা ভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। গোপালগঞ্জে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৪২ জনে।
গত ২৪ ঘণ্টায় ৫ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৫৪ জন। জেলার বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ১৭২ জন। মারা গেছেন ৩ জন। এ পর্যন্ত ৩৬৬৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
আজ শনিবার সকালে গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ এ তথ্য জানান।
তিনি আরও জানান, নতুন করে গত ২৪ ঘণ্টায় গোপালগঞ্জ সদরে ১ জন, মুকসুদপুরে ৭ জন, কোটালীপাড়ায় ১ জন ও কাশিয়ানী উপজেলায় ৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
সিভিল সার্জন জানান, আক্রান্তদের বসতবাড়ি সহ আশপাশের বেশ কয়েকটি বাড়িঘর লকডাউন করা হয়েছে। সেই সাথে আক্রান্তদের পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দেয়া হয়েছে।
তিনি আরও জানান, আক্রান্তদের মধ্যে মুকসুদপুরে ৮৩ জন, কাশিয়ানীতে ১০৪ জন, গোপালগঞ্জ সদরে ৫১ জন, টুঙ্গিপাড়ায় ৪৯ জন ও কোটালীপাড়া উপজেলায় ৫৫ জন রয়েছেন ।
আক্রান্তদের মধ্যে চিকিৎসক , নার্স ও স্বাস্থ্য কর্মী সহ ৩১ জন এবং ২০ জন পুলিশ সদস্য রয়েছেন বলে সিভিল সার্জন অফিস জানিয়েছে।
ইত্তেফাক/এমআরএম
