ছাতকে শিশুর রহস্যজনক মৃত্যু

আপডেট : ১৩ জুন ২০২০, ১৩:৩১

ছাতকে এক শিশুর রহস্যজনক মৃত্যু নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নাজমিন বেগম নামের এ শিশুটি শুক্রবার বিকালে নিজ বসতঘরের বারান্দায় মারা যায়। 

সে নোয়ারাই ইসলামপুর গ্রামের ওমান প্রবাসী আকল মিয়ার কন্যা ও নোয়ারাই ইসলামপুর প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণীর ছাত্রী। বিকালে মেয়েকে ঘরে একা রেখে তার মা অন্যত্র চলে যায়। কিছুসময় পর শিশুর মা ঘরে ফিরে দেখতে পান বারান্দায় একটি চেয়ারে বসা নাজমিন বেগম। তার গলায় ওড়না পেছানো এবং ওড়নাটি বাসার ডিসলাইনের সঙ্গে ঝুলানো। এ অবস্থায় মেয়েকে দেখে তিনি চিৎকার দিলে লোকজন জড়ো হয়ে এসে দেখতে পান নাজমিন বেগম মৃত্যুর কোলে ঢলে পড়েছে।

স্থানীয়দের ধারণা শিশুটিকে কৌশলে হত্যা করে এভাবে ঝুলিয়ে রাখা হয়েছে। ছাতক থানা পুলিশ রাতে লাশ উদ্ধার করে শনিবার সকালে সুনামগঞ্জ মর্গে প্রেরণ করছে।

ইত্তেফাক/আরকেজি