১৪ দলের মুখপাত্র, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য, ৫ বারের সফল সংসদ সদস্য মোহাম্মদ নাসিম ইন্তেকাল করেছেন "ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন" তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী।
মোহাম্মদ নাসিম ছিলেন সাবেক সফল স্বাস্থ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী এবং জাতীয় চার নেতার অন্যতম শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলীর সন্তান।
শোকবার্তায় চিফ হুইপ ও আওয়ামী লীগ পার্লামেন্টারি পার্টির সেক্রেটারির নূর-ই-আলম চৌধুরী এমপি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
ইত্তেফাক/আরকেজি
