ঝিনাইদহে আরো ১১জন করোনায় আক্রান্ত

আপডেট : ১৩ জুন ২০২০, ১৪:২০

ঝিনাইদহে আরো ১১জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট ৮৩জন করোনায় আক্রান্ত হলো। তাদের মধ্যে একজন করোনায় মারা গেছেন। করোনায় আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে।

সিভিল সার্জন অফিসের করোনা বিষয়ক মুখপত্র ডাঃ প্রসেনজিৎ বিশ্বাস পার্থ জানান, নতুন আক্রান্তদের মধ্যে শহরের সমতা ডায়গোনেস্টিক ক্লিনিকের ৭জন কর্মচারি রয়েছেন। ওই ক্লিনিক লকডাউন করা হয়েছে। বাকিদের মধ্যে ৩ জনের বাড়ি কালীগঞ্জ ও একজনের বাড়ি হরিণাকুন্ডু উপজেলায়। আজ সকালে ল্যাবে তাদের নমুনা পরীক্ষার পর রিপোর্ট পজেটিভ এসেছে।

সিভিল সার্জন ডাঃ সেলিনা বেগম বলেন, অনেকে ঢাকা, নারায়ণগঞ্জ ও সাভার থেকে করোনা আক্রান্ত হয়ে বা করোনার উপসর্গ জ্বর, সর্দি কাশি, শ্বাসকষ্ট নিয়ে এ জেলায় নিজ বাড়িতে আসছেন। অনেকে রোগ গোপন করছেন। তাদের মাধ্যমে করোনা সংক্রমণ হচ্ছে।

ইত্তেফাক/আরকেজি