নড়াইলে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু

আপডেট : ১৩ জুন ২০২০, ২০:২৪

নড়াইল সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়নের ছাগলছিড়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুসা সিকদার (৫০) ও স্ত্রীর  শিরিনা বেগমের (৪০) মৃত্যু হয়েছে। শনিবার (১৩ ‍জুন) সকালে মর্মান্তিক এ ঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে,  মুসা শিকদার শনিবার সকালে ধান ভাঙ্গানোর জন্য ঘরের বারান্দা থেকে মাথায় করে ধান নেওয়ার সময় বারান্দার সাথে বেঁধে রাখা কাপড় শুকানো তারের সাথে জড়িয়ে বিদ্যুতায়িত হন। এসময় তাকে বাঁচাতে গিয়ে স্ত্রী রাবেয়া বেগমও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। 

আরো পড়ুন: মায়ের সামনেই শিশুদের নির্যাতন, নাড়িয়ে দিলো সামাজিক যোগাযোগ মাধ্যম

ভদ্রবিলা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সদস্য সজীব আহম্মেদ জানান, মুসা মিয়ার বাড়ির বিদ্যুৎ সংযোগ থেকে টিনের ঘরটি বিদ্যুতায়িত হয়। কাপড় শুকানো তারটি ঘরের টিনের সাথে যুক্ত থাকার কারণেই এ ঘটনা ঘটেছে।

ইত্তেফাক/এএএম