ম্যান সিটিকে পেছনে ফেললো টটেনহ্যাম

আপডেট : ০২ জানুয়ারি ২০১৯, ১২:০৬

ইংলিশ প্রিমিয়ার লিগের খেলায় কার্ডিফ সিটিকে বড় ব্যবধানে হারিয়েছে পয়েন্ট টেবিলের নিজেদের অবস্থান পাকাপোক্ত করেছে টটেনহ্যাম। মঙ্গলবার রাতে কার্ডিফের ঘরের মাঠে ৩-০ গোলের জয় পেয়েছেন হ্যারি কেইনরা।

 

এই জয়ের ফলে গত আসরের চ্যাম্পিয়ন ম্যান সিটিকে পেছনে ফেলে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থান অধিকার করেছে টটেনহ্যাম। ২১ ম্যাচ থেকে তাদের পয়েন্ট ৪৮। ২০ ম্যাচ থেকে ৫৪ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল। টটেনহ্যামের চেয়ে এক ম্যাচ কম খেলে এক পয়েন্ট কম নিয়ে তৃতীয়স্থানে ম্যান সিটি।

 

টটেনহ্যামের পক্ষে হ্যারি কেইন, ক্রিশ্চিয়ান এরিকসেন ও সন হেং মিন তিনটি গোল করেছেন। তিনটি গোল পেতে তাদের লেগেছে মাত্র ২৬ মিনিট পর্যন্ত। পরে কোনো দলই আরো কোনো গোলের দেখা পায়নি।

 

ইত্তেফাক/এএম