বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় পাঁচশত পিস ইয়াবাসহ মোহাম্মদ ইলিয়াস জোমাদ্দার (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১৩ জুন) রাত ১০ টায় উপজেলার নিয়ামতি ইউনিয়নের মহেশপুর বাজার সংলগ্ন রুপারজোর থেকে বাকেরগঞ্জ থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
থানা সূত্রে জানা গেছে, রুপারজোরের রুস্তম আলী জোমাদ্দারের পুত্র ইলিয়াস জোমাদ্দার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে নির্বিঘ্নে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছিল। যার ধারাবাহিকতায় মাদকের চালান নিয়ে এলাকায় প্রবেশের সময় বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালামের নেতৃত্বে এসআই ইমাম হোসেন, এএসআই নজরুল ইসলাম ও এএসআই সোহেল রানাসহ বাকেরগঞ্জ থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করতে সক্ষম হন।
আরো পড়ুন: সাতক্ষীরায় ব্যাংক কর্মকর্তাসহ আরো ৫ জনের করোনা শনাক্ত
বাকেরগঞ্জ থানার পুলিশ পরিদশর্ক (ওসি তদন্ত) নকীব আকরাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইলিয়াস জোমাদ্দারের সাথে এ ব্যবসায় অন্য কারো জড়িত থাকার বিষয়টি নিশ্চিত হওয়ার চেষ্টা করছি। অপরাধী যেই হোক আইনের আওতায় তাকে আসতেই হবে।
ইত্তেফাক/এএএম
