ধর্ম প্রতিমন্ত্রী শেখ আবদুল্লাহর মৃত্যুতে আইনমন্ত্রীর শোক

আপডেট : ১৪ জুন ২০২০, ১০:৩৭

ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহর মৃত্যুতে গভীর শোক  ও দুঃখ প্রকাশ করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি।

আজ এক শোকবার্তায় আইনমন্ত্রী মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

শোকবার্তায়  গোপালগঞ্জে আওয়ামী লীগের রাজনীতিতে  মরহুম শেখ আব্দুল্লাহর অবদানের কথা কৃতজ্ঞতাচিত্তে স্মরণ করেন আইনমন্ত্রী আনিসুল হক।

ইত্তেফাক/জেডএইচ