গোপালগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৭জনের শরীরে করোনা ভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। গোপালগঞ্জে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৪৯জনে। গত ২৪ ঘণ্টায় ৯জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৬৩জন। জেলার বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ১৮৩জন। মারা গেছেন ৩জন। আজ রবিবার সকালে গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ এ তথ্য জানান।
তিনি আরো জানান, নতুন করে গত ২৪ ঘণ্টায় গোপালগঞ্জ সদরে ৫জন, মুকসুদপুরে ২জন করোনায় আক্রান্ত হয়েছেন। সিভিল সার্জন জানান, আক্রান্তদের বসতবাড়িসহ আশপাশের বেশ কয়েকটি বাড়িঘর লকডাউন করা হয়েছে। সেই সাথে আক্রান্তদের পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টিনে থাকার পারমর্শ দেয়া হয়েছে।
তিনি আরো জানান, ৩৭৬৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে মুকসুদপুরে ৮৫জন, কাশিয়ানীতে ১০৪জন, গোপালগঞ্জ সদরে ৫৬জন, টুঙ্গিপাড়ায় ৪৯জন ও কোটালীপাড়া উপজেলায় ৫৫জন রয়েছেন। আক্রান্তদের মধ্যে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীসহ ৩২জন এবং ২০জন পুলিশ সদস্য রয়েছেন বলে সিভিল সার্জন অফিস জানিয়েছে।
ইত্তেফাক/আরকেজি
