ঠাকুরগাঁওয়ে সেই শিশু কিশোর নির্যাতনকারী দুইজন গ্রেফতার

আপডেট : ১৪ জুন ২০২০, ১৬:২৪

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মোবাইল চুরির অভিযোগে এক শিশু ও এক কিশোরকে হাত-পা বেঁধে মারপিট করার মামলায় ইউপি সদস্য জহিবুল ইসলম গুড ও   জিয়াবুল(৫৬) নামের দুইজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব ও গোয়েন্দা পুলিশ। রবিবার ভোরে আত্মীয়ের বাড়ি থেকে ইউপি সদস্যকে র‌্যাব এবং শনিবার সন্ধ্যায় উপজেলার সেনগাঁও ইউনিয়নের দেওধা গ্রামে নিজ বাড়ি থেকে জিয়াবুলকে ডিবি পুলিশ গ্রেপ্তার করা হয়।

ইউপি সদস্য জহিরুল ইসলাম গুড ওই মামলার প্রধান এবং  জিয়াবুল ইসলাম ৬ নম্বর আসামি।

ঠাকুরগাঁও ডিবি পুলিশের এসআই রবিউল ইসলাম বলেন, অন্য অভিযুক্তরা আত্মগোপনে আছেন। তাদের ধরতে অভিযান চলছে। 

আরও পড়ুন: করোনায় আক্রান্ত চিকিৎসক দিলেন চিকিৎসা সেবা

উল্লেখ্য, পীরগঞ্জ উপজেলায় গত ২২ মে মোবাইল চুরির অভিযোগে শালিসের নামে সুমন (১৩) ও করিমুলের (১৬) হাত-পা বেঁধে মারপিট করে স্থানীয় ইউপি সদস্য জহিরুল ইসলামসহ তার সহযোগীরা। এই ঘটনায় গত ৫ জুন দুপুরে গৃহবধূ শরিফা খাতুন বাদি হয়ে সাতজনকে অভিযুক্ত করে পীরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। 

ইত্তেফাক/এসি