মাদারগঞ্জে সাংবাদিককে হত্যার হুমকি, একজন গ্রেফতার

আপডেট : ১৪ জুন ২০২০, ১৮:৫২

মাদারগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইত্তেফাক পত্রিকার  মাদারগঞ্জ সাংবাদদাতা জাহিদুর রহমান উজ্জলকে স্বপরিবারে হত্যার হুমকি ও বিভিন্ন অভিযোগে গতকাল শনিবার (১৩ জুন) গভীর রাতে হুমকি দাতা গোলাম মোস্তফা তালুকদারকে গ্রেফতার করেছে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ। 

পুলিশ জানায়, গোলাম মোস্তফা তালুকদারের বিরুদ্ধে সাংবাদিককে স্বপরিবারে হত্যার হুমকিসহ নানান অভিযোগে গত ১২ জুন একটি লিখিত অভিযোগ  দায়ের করা হয়। অভিযোগটি তদন্ত শেষে মামলা রুজু করে পুলিশ। শনিবার রাতে  তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে রবিবার আদালতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: সাদ পন্থিদের রংপুরে অবাঞ্ছিত ঘোষণা

অভিযোগ থেকে জানা যায়,  সাংবাদিক জাহিদুর রহমান উজ্জলকে হেয় প্রতিপন্ন করার জন্য বেশ কিছুদিন ধরে নানা মিথ্যা মামলা ও সামাজিক মাধ্যমে কুৎসা রটিয়ে আসছিল। তা ছাড়া বিভিন্ন সময় হামলার পরিকল্পনা করা এবং হুমকি দেওয়ার অভিযোগ করেছেন তিনি।

ইত্তেফাক এসি