কাদের খানের দাফন কানাডাতে

আপডেট : ০২ জানুয়ারি ২০১৯, ১৬:২৭

বলিউডের প্রখ্যাত অভিনেতা ও লেখক কাদের খানকে (৮১) কানাডাতে দাফন করা হবে। জানাজা শেষে কানাডার টরন্টোতেই তার বাবার দাফন সম্পন্ন হবে বলে জানান ছেলে সরফরাজ খান।

বর্ষীয়ান এই অভিনেতার মৃত্যুতে পুরো বলিউড পাড়ায় নেমে এসেছে শোকের ছায়া। কানাডায় তার স্ত্রী হাজরা, ছেলে সরফরাজ ও তার স্ত্রী এবং নাতি-নাতনিরা চোখের জলে অভিনেতাকে শেষ বিদায় জানাবেন।

গত সোমবার বার্ধক্যজনিত সমস্যা এবং শ্বাসকষ্টের সমস্যায় কানাডার একটি হাসপাতালে স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত এই অভিনেতা। কাদের খানের অসুস্থতার খবর পেয়ে তার ভক্তরা যেভাবে সবসময় খান পরিবারের পাশে থেকেছেন, তাদের মনোবল জুগিয়েছেন, তার জন্য সবাইকে ধন্যবাদ জানান সরফরাজ খান।

আরও পড়ুন: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সোনিয়ার অভিনন্দন

ইত্তেফাক/জেডএইচডি/এমআই