মাশরাফির শাশুড়ির করোনা শনাক্ত

আপডেট : ১৫ জুন ২০২০, ১০:০৪

নড়াইলে গত ২৪ ঘণ্টায় নতুন করে নড়াইল-২ আসনের এমপি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার শাশুড়ি হোসনে আরা সিরাজের করোনা শনাক্ত হয়েছে।

সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডাঃ মোঃ আবদুল মোমেন।

তিনি বলেন, হোসনে আরা সিরাজকে নিজ বাসায় আইসোলেশনে রাখা হয়েছে এবং তিনি সুস্থ আছেন।

তিনি বলেন, এ নিয়ে জেলায় ৮ জন চিকিৎসক ও ১৪ জন হাইওয়ে পুলিশের সদস্যসহ সর্বমোট ৬১জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৮ চিকিৎসকসহ ২৩ জন ইতিমধ্যে সুস্থ হয়েছেন এবং দুইজন মারা গেছেন।

ইত্তেফাক/এমআরএম