কুরিয়ারে আমের ঝুড়িতে অর্ধ কোটি টাকার হেরোইন, গ্রেফতার ২

আপডেট : ১৫ জুন ২০২০, ১৩:৩০

রাজধানীর এলিফ্যান্ট রোড হতে কুরিয়ার সার্ভিসে পাঠানো আমের ঝুড়ি ও প্রেশার কুকারের ভিতরে করে পাচার হয়ে আসা ৫০ লক্ষ টাকা মুল্যের আধা কেজি হেরোইনসহ ২ জনকে গ্রেফতার করেছে র‍্যাব।

 গ্রেফতারকৃতরা হল- হাবিবুর রহমান (২৯) ও তার স্ত্রী দিলরুবা দীপা (২৫)।

র‍্যাব-২ এর পুলিশ সুপার মুহম্মদ মহিউদ্দিন ফারুকী বলেন, সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর এলিফ্যান্ট রোডের একটি কুরিয়ার সার্ভিসে অভিযান পরিচালনা করে র‍্যাব। আসামিরা দীর্ঘদিন ধরে কুরিয়ার সার্ভিসে শিশু খাদ্য, মৌসুমি ফল ও নিত্য প্রয়োজনীয় খাদ্য ও অন্যান্য দ্রব্যাদি প্রেরণের আড়ালে হেরোইন পাচার করে আসছে।

স্থানীয়ভাবে আসামিদের সম্পর্কে যাচাই-বাছাই কালে জানা যায়, তারা স্বামী স্ত্রী হিসেবে মুন্সিগঞ্জে ভাড়া বাসায় বসবাস করে। স্বামী ও স্ত্রী শাড়ি ও লুঙ্গির ব্যবসা করে জানালেও প্রকৃত অর্থে তারা দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে জড়িত। কুরিয়ারে প্রতি মাসে ৩ থেকে ৪ টি করে চালান আসে যাতে ৫০ লক্ষ থেকে ২ কোটি টাকার হেরোইন এসে থাকে।

ইত্তেফাক/বিএএফ