যৌথ লিয়াজোঁ অফিস গুড়িয়ে দিল উ. কোরিয়া 

আপডেট : ১৬ জুন ২০২০, ১৫:৩৯

কায়েসং শহরের সীমান্তের কাছে থাকা দক্ষিণের সঙ্গে যৌথ লিয়াজোঁ অফিস গুড়িয়ে দিয়েছে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা এ তথ্য জানান।   

দক্ষিণের বিরুদ্ধে সেনা মোতায়েনের হুমকির কয়েক ঘণ্টার মধ্যে এ খবর এলো। 

২০১৮ সালে দক্ষিণ কোরিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে যোগাযোগ বৃদ্ধির লক্ষে এই অফিস খোলা হয়। তবে করোনা ভাইরাসের কারণে গত জানুয়ারি থেকে এই অফিসে লোকজন নেই। 

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় ২ টা ৪৯ মিনিটে ওই  অফিসের বিল্ডিং উড়িয়ে দেয় উত্তর কোরিয়া। 

এর আগে দুই কোরিয়ার সীমান্তে যে 'ডিমিলিটারাইজড জোন' রয়েছে সেখানে সেনা পাঠানোর হুমকি দেয় উত্তর কোরিয়া।

দক্ষিণ কোরিয়াতে বসবাসকারী উত্তর কোরিয়ার স্বদেশত্যাগী দলগুলো যেসব প্রচারণামূলক কর্মকাণ্ড চালাচ্ছে তার জবাবে এই হুমকি। বিবিসি, আল জাজিরা। 

ইত্তেফাক/এসআর