কেরানীগঞ্জে আরও ১৮ জন করোনা রোগী শনাক্ত 

আপডেট : ১৬ জুন ২০২০, ১৭:৩৪

ঢাকার কেরানীগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৭২৭ জনে।

দিনদিন করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে এক জরুরি মিটিংয়ে সমগ্র কেরানীগঞ্জকে তিন ভাগে ভাগ করা হয়েছে। রেড জোন, ইয়োলো জোন এবং গ্রিন জোন। রেড জোন সম্পূর্ণ লকডাউন থাকবে এবং সেই এলাকায় সাধারণ ছুটি থাকবে। জিঞ্জিরা, আগানগর, কালিন্দি, শাক্তা, রোহিতপুর, কোন্ডা এলাকা রেড জোন এবং কলাতিয়া, বাস্তা ও তারানগর এলাকাকে ইয়োলো জোন এবং হযরতপুর ও তেঘরিয়া এলাকাকে গ্রিন জোনে বিভক্ত করা হয়েছে।

উপজেলা করোনা কন্ট্রোল রুমের তথ্য কর্মকর্তা এ তথ্য কেরানীগঞ্জে গত ২৪ ঘণ্টায় আরও ১৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা ৭২৭  জন 


ইত্তেফাক/ইউবি