সাবেক সংসদ সদস্য ও সদ্য একাদশ সংসদ নির্বাচনে রংপুর-৫ (মিঠাপুকুর) আসনে নির্বাচনে পরাজিত হয়ে বিএনপির নেতা শাহ সোলায়মান আলম ফকির রাজনীতি থেকে অবসর নিয়েছেন। বুধবার দুপুরে রংপুরের গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।
সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, শারীরিক অসুস্থতা ও পারিবারিক অসুবিধার কারণ উল্লেখ করে রাজনীতি থেকে অবসরের সিদ্ধান্তের কথা জানান শাহ্ সোলায়মান আলম ফকির। গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৫ আসনে বিএনপির ধানের শীষ প্রতীকে বিশাল ভোটের ব্যবধানে পরাজিত হন তিনি। এ আসনে ২ লাখ ৪৪ হাজার ৭৫৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী এইচ.এন আশিকুর রহমান। প্রতিদ্বন্দ্বী সোলেমান আলী ফকির ঐক্যোফ্রন্ট প্রার্থী পেয়েছেন ৬৩ হাজার ৪৬৯ভোট পেয়েছেন।
আরো পড়ুন: সুন্দরবনে বাঘের সঙ্গে লড়ে বেঁচে গেলেন যুবক
শাহ সোলায়মান আলম ফকির ২০০১ সালের অষ্টম সংসদ নির্বাচনে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিল। ওই নির্বাচনে ১ লাখ এক হাজার ৯৫৬ ভোট পেয়ে জয়ী হয়। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের এইচ. এন আশিকুর রহমান পেয়েছিল ২৬ হাজার ৩৪৮ ভোট।
জাতীয় পার্টি থেকে পদত্যাগ করে ২০১৩ সালে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার হাতে ফুলের তোড়া দিয়ে বিএনপিতে যোগ দেন শাহ সোলায়মান আলম ফকির।
ইত্তেফাক/বিএএফ

