গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় ভাই-বোন নিহত

আপডেট : ১৭ জুন ২০২০, ২০:৩৯

গাইবান্ধা সদর উপজেলায় সিএনজি চালিত অটোটেম্পু নিয়ন্ত্রণ হারিয়ে ভাই-বোন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন তাদের মা ও অপর ছোট বোনসহ ৩ জন।

বুধবার (১৭জুন) সকালে উপজেলার বাদিয়াখালী ইউনিয়নের রিফাইতপুর বটতলা মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো-খালেকুল ইসলাম (১০) ও তার বোন আফরিন খাতুন (১৪)। তারা সাঘাটা উপজেলার ভরতখালী ইউনিয়নের ভাঙ্গামোড় গ্রামের আফছার আলীর সন্তান। 

আহত অবস্থায় আফছার আলীর স্ত্রী খুকি বেগম (৪০), ছোট মেয়ে আয়শা খাতুন (৭) এবং তার ছোট ভাইয়ের স্ত্রী লাইজু বেগমকে (৩০) রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

আরো পড়ুন: ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় শিক্ষা অফিসার নিহত

বাদিয়াখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাফায়েতুল হক জানান, খালেকুল ও আফরিন তাদের পরিবারের অন্য সদস্যদের সাথে ফেনী থেকে বাসযোগে বুধবার সকালে গাইবান্ধা বাস টার্মিনালে পৌঁছান। পরে সেখান থেকে সিএনজি চালিত অটোটেম্পুযোগে তারা নিজ গ্রাম সাঘাটা উপজেলার ভাঙ্গামোড় গ্রামে ফিরছিল। পথে ওই সিএনজি চালিত অটোটেম্পুর চালক নিয়ন্ত্রণ হারিয়ে মসজিদের দানবাক্সে সজোরে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই শিশু খালেকুল মারা যায়। অন্য চার যাত্রী গুরুতর আহত হন। তাদেরকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে আফরিন খাতুন মারা যায়। 

গাইবান্ধা সদর থানার ওসি খান মো. শাহরিয়ার বলেন, ‘ঘটনাস্থল থেকে অটোটেম্পুটি উদ্ধার করে থানায় আনা হয়েছে তবে চালককে পাওয়া যায়নি। এছাড়া এঘটনায় এখনও পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ দায়ের করেনি।

ইত্তেফাক/এএএম