সাগরে মেঘমালা তৈরি হচ্ছে, চার বন্দরে সংকেত ৩

আপডেট : ১৮ জুন ২০২০, ০৯:১৮

উত্তর  বঙ্গোপসাগরও তৎসংলগ্ন  এলাকায় গভীর  সঞ্চালণশীল  মেঘমালা  তৈরি হচ্ছে।এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরসমূহের উপরদিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

চট্টগ্রাম,  কক্সবাজার,  মংলা ও  পায়রা  সমুদ্র বন্দরসমূহকে ৩  নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

বৃহস্পতিবার সকালে আবহাওয়া অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

এতে আরও বলা হয়,উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।সেইসাথে তাদেরকে গভীরসাগরে বিচরণ না করতে বলা হয়েছে।

ইত্তেফাক/এমআরএম