ছিনতাই করেও মানবিক দৃষ্টান্ত স্থাপন!

আপডেট : ১৮ জুন ২০২০, ১১:০১

 ছিনতাই করেও জিনিসপত্র ফিরিয়ে দিল ছিনতাইকারী।  শুধু তাই নয় জড়িয়েও ধরল টাকা খুইয়ে ফেলা শোকস্তব্ধ ব্যক্তিকে! পাকিস্তানের দুই ছিনতাইকারীর এই ঘটনা অনলাইনে ব্যাপক ভাইরাল হয়েছে ।

পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের খবর অনুযায়ী, অদ্ভুত ঘটনাটি ঘটেছে পাকিস্তানের সিন্ধ প্রদেশের রাজধানী করাচিতে। ভাইরাল হওয়া সিসিটিভি ফুটেজে দেখা গেছে যে ফুড ডেলিভারি পার্সন ডেলিভারির পরে নিজের মটরসাইকেলে করে যাচ্ছিলেন। পথে দুজন ছিনতাইকারী ওই ডেলিভারি পার্সনের খুব কাছে গিয়ে থামেন এবং তাকে ভয় দেখিয়ে মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেন। 

 আর এই ঘটনার সময় মানসিকভাবে ভেঙে পড়েন ওই ডেলিভারি পার্সন।  তার কষ্টার্জিত অর্থের এমন পরিণতিতে হতবাক হয়ে পড়ছিলেন তিনি। এমনটি দেখে ছিনতাইকারীদের মনে দয়া হয় এবং পালানোর পরিবর্তে তার কাছে এসে জিনিস ফিরিয়ে দেয় তারা। এমনকি ওই ব্যক্তিকে জড়িয়ে ধরে এবং গাড়ি করে ফের চলে যাওয়ার তাকে সান্ত্বনা দিয়ে করমর্দন করতেও দেখা গিয়েছে।

 

We trying to find this rider and help him. Twitter do your thing and SPREAD. pic.twitter.com/MrgZNYkwVj

— Major. Arham ???????? (@ArhamSayss) June 16, 2020

 

 এই অনন্য অসফল ছিনতাইয়ের ভিডিওটি কয়েক দিন আগে পোস্ট করা হয়।  ইতোমধ্যেই হাজার হাজার মতামত ও মন্তব্য জমা পড়েছে এই ভিডিওটিতে। 

ভিডিওটির মন্তব্যে একজন লেখেন,  মানবিকতা আর দয়ার একটি ছোট্ট কাজ আমাদের চোখ  পানি এনে দিল। এই ঘটনাই বলে দিচ্ছে কোন ধরণের বিষাক্ত পরিবেশে আমরা বাস করি। ছোট ছোট বিষয়গুলি বড় পার্থক্য গড়ে দেয়।   আরেকজন লিখেছেন, এই ঘটনা আমার মনে ফের মানবতার আশার জন্ম দিল।

ইত্তেফাক/এআর