মতিঝিলে আরামবাগ ক্লাবের ছাদ থেকে লাশ উদ্ধার

আপডেট : ১৮ জুন ২০২০, ১৫:২৯

রাজধানীর মতিঝিলে আরামবাগ ক্লাবের ছাদ থেকে সাইফুল ইসলাম (৩৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ক্লাবের ছাদে এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় আশেপাশের লোকজন। পরে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে।

পুলিশের মতিঝিল জোনের সহকারী কমিশনার জাহিদুল ইসলাম সোহাগ বলেন, উদ্ধার করা লাশের শরীরের কোনো আঘাতের চিহ্ন নেই। বুধবার রাত ১০টা পর্যন্ত ওই ব্যক্তিকে ক্লাব এলাকায় ঘোরাঘুরি করতে দেখেছিল আশেপাশের মানুষ। বৃহস্পতিবার সকালে পাশের একটি ভবন থেকে লোকজন আরামবাগ  ক্লাবের একতলা ভবনের ছাদে এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।

কি কারণে তার মৃত্যু হয়েছে তা তদন্ত করতে লাশ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। তার বাড়ি সাভারে। এ ব্যাপারে মতিঝিল থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।

ইত্তেফাক/জেডএইচডি