যশোরের সদর উপজেলার শাহবাজপুর গ্রামের নেছার আলীর ছেলে ইমরান হোসেনকে পুলিশ কর্তৃক নির্মম প্রহারে দুটি কিডনি নষ্ট হওয়ার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে।
বিচারপতি জেবিএম হাসানের নেতৃত্বাধীন একক ভার্চুয়াল বেঞ্চে ২১ জুন এ রিট আবেদনের উপর শুনানি হতে পারে।
সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির পল্লব এবং ব্যারিস্টার মোহাম্মদ কাওছার বৃহস্পতিবার হাইকোর্টে এ রিট দায়ের করেন।
আবেদনে বলা হয়, ৮ জুন যশোর সদর উপজেলার শাহবাজপুর গ্রামের নেছার আলীর ছেলে ইমরান হোসেনকে সাজিয়ালী পুলিশ ফাঁড়ির পুলিশ অফিসার কর্তৃক নির্মম প্রহারে তার দুটি কিডনি অকেজো হয়ে যায়। পরদিন বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। এসব প্রতিবেদন যুক্ত করে এ রিট করা হয়।
ইত্তেফাক/জেডএইচ
