‘মার্কিন প্রেসিডেন্ট হওয়ার অযোগ্য ট্রাম্প’

আপডেট : ১৯ জুন ২০২০, ০৭:৩৩

ডোনাল্ড ট্রাম্পকে দেশ পরিচালনায় অযোগ্য বলেছেন ডেমোক্রেটিক নেতা ন্যান্সি পেলোসি এবং হোয়াইট হাউজের প্রাক্তন সহযোগী জন বল্টন।

কংগ্রেসের ডেমোক্রেটিক স্পিকার ন্যান্সি পেলোসি এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, ‘ট্রাম্প স্পষ্টতই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার জন্য নৈতিকভাবে অযোগ্য।’

এদিকে যুক্তরাষ্ট্রের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন নিজের নতুন বইতে দাবি করেছেন, দ্বিতীয় দফায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার জন্য ডোনাল্ড ট্রাম্প চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাহায্য পেতে চেষ্টা করেছিলেন।

আরো পড়ুন: দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় যেতে চীনের সাহায্য চেয়েছিলেন ট্রাম্প!

বৃহস্পতিবার এবিসি নিউজে এক সাক্ষাৎকারে বোল্টন বলেন, ‘আমি মনে করি না ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার জন্য উপযুক্ত।’

তিনি আরো বলেন, ‘ডোনাল্ড ট্রাম্পের পক্ষে এমন কোন গাইডলাইন নেই, যার কারণে আমি বলতে পারি যে তার পক্ষে পুনরায় নির্বাচন করা ভালো।’

ইত্তেফাক/জেডএইচ