কিছু দেশের জন্য 'আকাশপথ উন্মুক্তের' ঘোষণা যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর

আপডেট : ১৯ জুন ২০২০, ০৭:৫৩

কিছু দেশের সঙ্গে বিমান চলাচলের ঘোষণা দিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। যে সব দেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব কম সে সব দেশে ২৯ জুন থেকে বিমান চলাচল শুরু করবে যুক্তরাজ্য।

বৃহস্পতিবার ডেইলি টেলিগ্রাফের বরাত দিয়ে সংবাদ সংস্থা রয়টার্স এ খবর প্রকাশ করে। 

সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যম জানায়, ফ্রান্স, স্পেন, গ্রিস ও পর্তুগালের মতো যুক্তরাজ্যের অর্থনীতির জন্য সুবিধাজনক দেশগুলিতে বিমান চলাচল স্বাভাবিক করতে চায় দেশটি।

অর্থাৎ যে সব দেশে করোনা ভাইরাস সংক্রমণ নিম্ন স্তরে রয়েছে সে সব দেশের নাগরিকরা যেন ব্রিটেনে আসতে পারে সেটা সহজ করে তোলা। 

ইত্তেফাক/জেডএইচ