জয়পুরহাটে নতুন ৬ জনের করোনা শনাক্ত

আপডেট : ২০ জুন ২০২০, ১০:১১

জয়পুরহাটে নতুন করে ৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৪৬ জনে। 

সিভিল সার্জন ডাঃ সেলিম মিঞা শনিবার সকালে এ তথ্য নিশ্চিত করেন।  

জেলা সিভিল সার্জন অফিসের কন্ট্রোল রুম সূত্রে জানা যায়, পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো নমুনার মধ্যে ৭৪টি পরীক্ষার ফলাফল পাওয়া যায়।  এরমধ্যে ৬ জনের রিপোর্ট পজিটিভ বলে জানানো  হয়েছে। বগুড়ায় শজিমেক হাসপাতালে পাঠানো নমুনার মধ্যে  ২৪ টি ফলাফল পাওয়া যায়।   এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হলো ২৪৬ জন।  করোনা যুদ্ধে জয়লাভ করায় আজকেও ১৩ জনকে ছেড়ে দেওয়া হয়েছে। এ নিয়ে জেলায় করোনা মুক্ত হলো ১৬১ জন।

জেলা প্রশাসকের কন্ট্রোল রুম সূত্র জানায়,  গত ১৬ এপ্রিল  জয়পুরহাটে  প্রথম  করোনা রোগী শনাক্ত হওয়ার পর থেকে  ১৯ জুন পর্যন্ত জেলায় করোনা রোগী শনাক্ত হয়েছিল ২৪০ জন। শনিবার সকালে  নতুন করে ৬ জনের শরীরে করোনা শনাক্ত হওয়ায় জেলায় মোট করোনা রোগী দাঁড়ালো ২৪৬ জনে। উপজেলা ভিত্তিক করোনা শনাক্ত রোগীর মধ্যে রয়েছে কালাই উপজেলায় ৫৩ জন, পাঁচবিবিতে ৫৭ জন,  আক্কেলপুরে ৪৫ জন , ক্ষেতলাল উপজেলায় ৪২ জন ও সদর উপজেলায় ৪৯ জন। জেলায় বর্তমানে  কোয়ারেন্টাইনে রয়েছে ৪৯  জন। এরমধ্যে  হোম কোয়ারেন্টাইনে ৯  জন ও আইসোলেশনে রয়েছেন ৪০ জন।  আক্কেলপুর উপজেলার গোপিনাথপুর হেলথ এন্ড টেকনোলজি ইন্সটিটিউটে আইসোলেশন ওয়ার্ডে  চিকিৎসাধীন করোনা রোগীদের বর্তমানে শারীরিক অবস্থা ভাল বলে জানান সিভিল সার্জন ডা. সেলিম মিঞা। 

ইত্তেফাক/এমআরএম