ময়মনসিংহে করোনায় আক্রান্ত হয়ে নারীসহ তিনজনের মৃত্যু

আপডেট : ২০ জুন ২০২০, ১৩:৩১

ময়মনসিংহে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে এক নারীসহ তিনজনের মৃত্যু হয়েছে। মৃত্যুর খবর নিশ্চিত করে জেলার সিভিল সার্জন ডাক্তার এবিএম মশিউল আলম জানান, এই নিয়ে এ পর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১৬ জন।

নিহতরা হলেন, ময়মনসিংহের ফুলপুর উপজেলার ষাটোর্ধ্ব আবুল কাশেম, ত্রিশাল উপজেলার ২০ বছর বয়সী নাজমা এবং নান্দাইল উপজেলার ২০ বছর বয়সী মোরসালিন।


ইত্তেফাক/আরকেজি