বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী একুশে পদকপ্রাপ্ত ভাষা সৈনিক ও বীর মুক্তিযোদ্ধা প্রবীণ সাংবাদিক কামাল লোহানীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
স্পীকার কামাল লোহানীর রুহের মাগফেরাত কামনা এবং তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
এছাড়া, কামাল লোহানীর মৃত্যুতে বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মো. ফজলে রাব্বী মিয়া এমপি এবং চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
আরও পড়ুন: সাংবাদিক কামাল লোহানীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
উল্লেখ্য, উদীচী শিল্পী গোষ্ঠী, একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটি ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের উপদেষ্টা, বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে দুবার মহাপরিচালকের দায়িত্ব পালনকারী বিশিষ্ট সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী শনিবার (২০ জুন) সকাল ১০টার দিকে রাজধানীর মহাখালীস্থ শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৫ বছর।
ইত্তেফাক/এমআর
