না ফেরার দেশে চলে গেলেন এমপি ইসরাফিল আলমের মা

আপডেট : ২১ জুন ২০২০, ১১:৪২

নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইসরাফিল আলমের মা এশেদা বেগম (৭৫) চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি.....রাজেউন)। 

শনিবার দিবাগত রাতে অসুস্থ অবস্থায় ঢাকার ইউনিভার্সাল মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি বেশ কিছুদিন আগে বার্ধক্যজনিত কারণে অসুস্থ হলে তাকে ঢাকার ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। তিনি ১ ছেলে ও ৪মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

রবিবার বাদ যোহর নওগাঁর রাণীনগর উপজেলার ঝিনাগ্রামে তার স্বামী মরহুম আজিজুর রহমানের কবরের পাশে পারিবারিক কবরস্থানে সাদা মনের এই জননীকে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

এদিকে এশেদা বেগমের মৃত্যুতে শোক জানিয়েছেন জেলার রাণীনগর ও আত্রাই উপজেলার সর্বস্তরের জনগণ।তারা মরহুমের আত্মার শান্তি কামনা ও শোকার্ত পরিবারকে এই শোক কাটিয়ে ওঠার শক্তিদানে মহান আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করেছেন।

ইত্তেফাক/এমআরএম