সুশান্তের মৃত্যুতে সাবেক প্রেমিকার বিরুদ্ধে মামলা

আপডেট : ২১ জুন ২০২০, ১৫:২০

সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে অভিনেত্রী রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। শনিবার বিহার আদালতে মামলা করেন মুজফফরপুরের পাতাহি এলাকার বাসিন্দা কুন্দন কুমার নামে এক ব্যক্তি। আগামী ২৪ জুন মামলার শুনানি।

কুন্দন কুমারের দাবি- রিয়া মানসিকভাবে তো বটেই, আর্থিক দিক থেকেও সুশান্তের থেকে বহু সুবিধা নিতেন। এরপর সম্পর্ক ভেঙে দেন নিজের স্বার্থ চরিতার্থ হয়ে গেলে। 

প্রসঙ্গত, এর আগে সুশান্তের মৃত্যুর পর সালমান খান, সঞ্জয় লীলা বনশালি, আদিত্য চোপড়া এবং করণ জোহরের বিরুদ্ধে মামলা হয়েছে বিহারের আদালতে।

ইত্তেফাক/বিএএফ