সুশান্ত সিং রাজপুতের কাছের বন্ধু সিদ্ধার্থ পিটানিকে জিজ্ঞাসাবাদ করেছে মুম্বাই পুলিশ। রবিবার বাবার সঙ্গে ব্যান্দ্রা তানায় হাজির হন সিদ্ধার্থ পিটানি। তবে পাপারাজ্জির সামনে মুখ খুলতে দেখা যায়নি তাকে।
জানা গেছে, সুশান্তের ব্যান্দ্রার অ্যাপার্টমেন্টে তাঁর সঙ্গে বেশ কয়েকদিন ছিলেন সিদ্ধার্থ পিটানি। সেই অনুযায়ীই তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে।
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর পুলিশের পক্ষ থেকে জানানো হয়, গত ১০ দিন ধরে সুশান্ত যাঁদের সঙ্গে দেখা করেছিলেন, যোগাযোগ করেছিলেন, তাদের প্রত্যেককে পুলিশ জিজ্ঞাসাবাদ করবে। তবে সেই তালিকায় কারা কারা রয়েছেন, সে বিষয়ে জানা যায়নি কিছু। তবে সুশান্তের বিশেষ বন্ধু রিয়া চক্রবর্তীকে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। রিয়ার পরই এবং ডাকা হয় সিদ্ধার্থ পিটানিকে।
ইত্তেফাক/বিএএফ
