করোনা হাসপাতাল হিসেবে সিকদার মেডিক্যাল কলেজের গুলশান শাখার যাত্রা শুরু

আপডেট : ২২ জুন ২০২০, ১৬:৫১

একটি পূর্ণাঙ্গ কোভিড-১৯ হাসপাতাল হিসেবে যাত্রা শুরু করেছে জয়নুল হক সিকদার ওমেন্স মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালের গুলাশান শাখা। সম্প্রতি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহেদ মালেক স্বপন এমপি প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে এ হাসপাতালের উদ্বোধন করেন। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিকদার গ্রুপের পরিচালক এবং সংসদ সদস্য পারভিন হক সিকদার।

সংবাদকর্মী, ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, পুলিশ, সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং যারা সামনে থেকে করোনা মোকাবিলায় কাজ করছেন তাদের কোভিড-১৯ চিকিৎসার খরচের ওপর ২০ শতাংশ ছাড়ের ব্যবস্থা থাকছে এ হাসপাতালে। 

আরো পড়ুন: করোনার মহামারিতে মানসিক সমস্যায় পড়ছে ‍শিশুরা

পঞ্চাশ শয্যা বিশিষ্ট এই করোনা হাসপাতালে রয়েছে দেশ-বিদেশের অভিজ্ঞ ডাক্তার, নার্স এবং অত্যাধুনিক যন্ত্রপাতি। করোনা স্যাম্পল সংগ্রহের জন্য আলাদা ইউনিট, আইসোলেশন ওয়ার্ড ছাড়াও এখানে রয়েছে ২১টি নতুন সিসিইউ এবং আইসিইউ বেড, পিসিআর ল্যাব, ভেন্টিলেটর, নেবুলাইজার মেশিন, কার্ডিয়াক মনিটর, বহনযোগ্য ডিজিটাল এক্স-রে মেশিন, সিটি স্ক্যান মেশিন, ইসিজি, ইকো, এমআরআই এবং অত্যাধুনিক সুবিধা সম্বলিত কেবিন ও ওয়ার্ড।

ইত্তেফাক/এএএম