যৌন নিপীড়নের অভিযোগ অস্বীকার করলেন  জাস্টিন বিবার

আপডেট : ২৩ জুন ২০২০, ০৪:৪৮

যৌন নিপীড়নের অভিযোগ উড়িয়ে দিয়ে টুইট করেছেন  জাস্টিন বিবার। ড্যানিয়েল নামের এক মহিলার  অভিযোগ ছিলো ২০১৪ সালে বিবার ঐ মহিলাকে যৌন নিপীড়ন করেছিলেন। বিবারের দাবি, ঐ দিন সে তার বান্ধবী সেলেনা গোমেজ এবং অন্যান্য বন্ধুদের সাথে অস্টিনের বিভিন্ন স্থানে অবস্থান করছিলেন। 

রবিবার ( ২১ জুন)  দীর্ঘ এক টুইটার পোস্টে ২৬ বছর বয়সী এই কানাডিয়ান পপ তারকা লিখেছেন, ‘এই গল্পের কোন সত্যতা নেই। সেই সঙ্গে তিনি এখন ঐ মহিলার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ারও কথা বলেন।  টুইট বার্তায় তিনি জানান, ‘যৌন নির্যাতনের প্রতিটি দাবীকে অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করা উচিত।’ 

বিবার বলেন, এই গল্পটি আসলে অসম্ভব এই কারণে আমি আইনি ব্যবস্থা নিতে টুইটার কর্তৃপক্ষকে সাথে নিয়ে আইনের মোকাবেলা করবো। 

ইত্তেফাক/এসআই