চীনে উইঘুর মুসলিমদের ওপর নিপীড়নকারী চীনা কর্মকর্তাদের শাস্তি দিতে চান না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তিনি ব্রিটেনের মিডিয়া এক্সিওসকে দেওয়া সাক্ষাত্কারে বলেছেন, আমরা বড়ো ধরনের এক বাণিজ্য চুক্তির মধ্যে আছি। ২৫০ বিলিয়ন ডলার সমমূল্যের পণ্য ক্রয়ের মতো বড়ো চুক্তি করেছি আমি।
আর কেউ যখন আলোচনার মাঝ পর্যায়ে থাকে, হঠাৎ সে অতিরিক্ত নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত থেকে সরে আসে। আমি চীনের ওপর অনেক শুল্ক আরোপ করেছি যা নিষেধাজ্ঞার চেয়েও শক্তিশালী। -বিবিসি
