মৌচাক মাথায় ও মুখে নিয়ে বসে থাকলেন এক যুবক। তার এই অনন্য কীর্তি রেকর্ড গড়ল গিনেস বুকে।ভারতের কেরলের নেচার এমএস নামে ওই যুবক ৪ ঘণ্টা ১০ মিনিট ৫ সেকেন্ডস।
সংবাদমাধ্যম ডেইলি মেলকে দেওয়া সাক্ষাৎকারে এমএস বলেছেন, ‘মৌমাছি আমার প্রিয় বন্ধু। আমার ইচ্ছা অন্যরাও ওদের বন্ধু বানাক। বাবার সঙ্গে থেকেই মৌমাছির সঙ্গে ঘর করার কৌশর রপ্ত করেছি। সাত বছর বয়স থেকে ওদের মুখ ও মাথায় নিয়ে ঘুরে বেড়াই।'
ইউরো উইকলি নিউজ সূত্রে না গেছে, এখন অনায়াসে ৬০ হাজার মৌমাছিকে মাথায় ও মুখে বসতে দিতে স্বচ্ছন্দ্য এই তরুণ। তার দাবি, ‘সমাজের বাস্তুতন্ত্র ঠিক রাখতে মৌমাছির ভূমিকা অসামান্য। এরা সমাজবদ্ধ জীবও বটে। তাই এদের সঙ্গে বন্ধুত্ব রেখে চললে আখেড়ে লাভ মানুষের।’
দু'বছর আগে একইভাবে মৌমাছি সংরক্ষণ ও মধু চাষে সচেতনতা বাড়িয়ে বিশ্বরেকর্ড গড়েছিলেন এমএস। সূত্র এনডিটিভি।
ইত্তেফাক/বিএএফ
