বন্ধুকে বাঁচাতে নদীতে ঝাঁপ, বন্ধুসহ প্রাণ গেল ৮ জনের 

আপডেট : ২৩ জুন ২০২০, ১১:২৪

এক বন্ধুকে বাঁচাতে গিয়ে বন্ধুসহ প্রাণ গেল ৮ জনের। এই ঘটনা চীনের।  

ঘটনার বিস্তারিত সম্পর্কে জানা যায়, গতকাল রবিবার চীনের শিচুয়ান প্রদেশের চংকুইন এলাকার এক নদীর ধারে ৮ জন প্রাইমারি স্কুল বয়সী শিশুরা খেলছিল। 

এসময় একজন নদীতের পড়ে যায়। আর তাকে বাঁচাতে বাকি ৭ জন নদীতে ঝাঁপ দেয়। কিন্তু এতে করে সবাই নদীতে ডুবে যায়। 

ইতিমধ্যে ৮ জনের লাশ নদী থেকে উদ্ধার করা হয়েছে।  নিহতদের মধ্যে ৭ জন মেয়ে ও একজন ছেলে। উদ্ধারকাজে ২০০ জনের বেশি অংশ নেয় বলে খবরে বলা হয়েছে। তবে নিহত শিক্ষার্থীরা সাঁতার জানতো কিনা তা এখন পর্যন্ত জানা যায় নি।  

কর্মকর্তারা জানিয়েছে, নিহতদের সবাই স্থানীয় মিক্সিন টাউন প্রাইমারি স্কুলের শিক্ষার্থী। প্রত্যেকের বয়স ১৪ বছরের নিচে। মিরর। 

ইত্তেফাক/এসআর