কনসার্টে সাধারণত শ্রোতা দর্শক হয়ে থাকে মানুষ। কিন্তু এবার এমন এক কনসার্ট হলো যার দর্শক হচ্ছে হাজারো গাছ!
বার্সেলোনায় এই কনসার্ট হয়। করোনা মহামারির কারণে বন্ধ ছিলো এ সব অপেরা। তিন মাস বন্ধ থাকার পর সোমবার পুনরায় খোলে অপেরা হাউজ। কনসার্টে মোট দুই হাজার ৩০০ গাছ উপস্থিত ছিলো।
কনসার্টে অংশ নেওয়া গাছগুলো করোনা মহামারিতে সম্মুখ সারির যোদ্ধা স্বাস্থ্যকর্মীদের দেওয়া হবে।
আয়োজকরা বলেন, আসলে এই কনসার্টের উদ্দেশ্য ছিলো করোনা মহামারিতে মানুষের সেই অবস্থাকে বোঝানো যা আগে কখনো হয়নি। বর্তমানে মানুষ এখন আর দর্শকের সারিতে থাকতে পারছে না।
নির্বাহী প্রযোজক ইউজিনিও আমপুডিও বলেন, ‘সন্ধ্যার দিকে কনসার্ট শুরুর আগেই দুই হাজারের বেশি
নার্সারির গাছ দর্শকদের প্রতিটি আসন দখল করে।’
আয়োজকদের একজন বলেন, এই অনুষ্ঠানটি মহামারির পরে স্বাভাবিক কাজে ফিরে আসার জন্য একটি রোডম্যাপ হিসাবে কাজ করবে।
করোনা ভাইরাসে বিশ্বের মধ্যে সবচেয়ে খারাপ অবস্থায় দেশগুলোর মধ্যে একটি হচ্ছে স্পেন। যেখানে এখন পর্যন্ত প্রায় ২৮ হাজার মানুষ মারা গেছেন। আর আক্রান্ত হয়েছেন ২ লাখের বেশি। খবর: রয়টার্স
ইত্তেফাক/জেডএইচ
