পুরী মন্দিরের সেবায়েত করোনায় আক্রান্ত, হাসপাতালে ভর্তি 

আপডেট : ২৩ জুন ২০২০, ২১:০৪

রথযাত্রা শুরুর আগেই ভারতে পুরীর জগন্নাথ মন্দিরের এক সেবায়েতের করোনা ভাইরাসে আক্রান্তের খবর এলো। ফলে সেই সেবায়েত আর রথযাত্রায় অংশ নিতে পারছেন না।

মঙ্গলবার সংবাদসংস্থা এএনআইকে এমন তথ্য জানিয়েছেন ওড়িশার আইনমন্ত্রী।  তিনি জানান, করোনা আক্রান্ত ওই সেবায়েতকে রথযাত্রায় সামিল হতে দেওয়া হচ্ছে না। 

কলকাতা২৪ এর খবরে বলা হয়, ওই সেবায়েতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

করোনা ভাইরাস পরিস্থিতিতে এবার জনসমাগম ছাড়াই হচ্ছে জগন্নাথ মন্দিরের রথযাত্রা। যা ইতিহাসে প্রথম।

সকালে শুরু হয় পুরীর জগন্নাথ মন্দিরের রথযাত্রা। জগন্নাথ মন্দির থেকে বলরামের মূর্তি রথে নিয়ে যান পুরোহিত এবং সেবায়তরা।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, এবার শর্তসাপেক্ষে রথযাত্রায় অনুমতি দেয় সুপ্রিম কোর্ট। প্রতিটি রথ ৫০০ জনের বেশি টানতে পারবেন না। অর্থাৎ সব মিলিয়ে ১,৫০০ জন রথ টানতে পারবেন। তাদের প্রত্যেকের করোনা ভাইরাস পরীক্ষা করা হয়েছে। 

ইত্তেফাক/জেডএইচ