ঝিনাইদহে আরও ১৬ জন করোনায় আক্রান্ত

আপডেট : ২৪ জুন ২০২০, ১১:৫৮

ঝিনাইদহে নতুন করে আরও ১৫ জন করোনায় আক্রান্ত হয়েছে।  এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৪৮ জন।

সিভিল সার্জন ডাঃ সেলিনা বেগম জানান, বুধবার সকালে যশোর ল্যাব থেকে ঝিনাইদহে ৪৯ টি রিপোর্ট এসেছে। এর মধ্যে ১৬ টি পজিটিভ। আক্রান্তদের মধ্যে, সদর উপজেলায় ৪ কালীগঞ্জ উপজেলায় ১ জন, শৈলকুপা উপজেলায় ৬ জন, হরিনুকুন্ডু ১জন এবং মহেশপুর উপজেলায় ৪ জন রয়েছে। আক্রান্ত ১৪৮ জনের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৩ জন।

এছাড়া শৈলকুপা উপজেলার উমেদপুর ইউনিয়নের চেয়ারম্যান সাবদার হোসেন মোল্লা, তার স্ত্রী পুত্র কন্যাসহ ৪ জন আক্রান্ত হয়েছেন

ইত্তেফাক/এমআরএম