ঢাকা সংবাদপত্র হকার্স সমিতির চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল আর নেই

আপডেট : ২৪ জুন ২০২০, ১৩:৩৪

ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল (৭০) আর নেই (ইন্না ... রাজিউন)। ব্রেইন স্ট্রোক করে বুধবার ভোরে রাজধানীর নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

 

মোস্তফা কামাল ১৯৮১ সাল থেকে দক্ষতার সঙ্গে সংবাদপত্র হকার্স ইউনিয়নের নেতৃত্ব দিয়ে আসছিলেন। এর আগে তিনি দীর্ঘ সময় ইউনিয়নের জিএস হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি বিভিন্ন মেয়াদে পাঁচবার ইউনিয়নের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

 

ইত্তেফাক/এএম