মঙ্গোলিয়ায় সংক্রমণের মধ্যে নির্বাচন 

আপডেট : ২৪ জুন ২০২০, ১৪:০০

মঙ্গোলিয়ায় একটি নতুন পার্লামেন্টে তৈরির জন্য নির্বাচন শুরু হয়েছে। করোনাভাইরাস সংক্রমণ শুরুর পর দক্ষিণ কোরিয়ার পর এই প্রথম কোনো দেশে নির্বাচন আয়োজিত হলো। 

তবে ভোটারদের নিরাপদে রাখতে নানা ধরণের পদক্ষেপ নেয়া হয়েছে। 

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ভোটারদের তাপমাত্রা মাপা হচ্ছে, বুথে জীবানুনাশক ছিটানো হয়েছে এবং ,  গ্লাভসও দেয়া হয়েছে ভোটারদের।  

তবে দেশটিতে করোনার তেমন সংক্রমণ দেখা দেয়নি। ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুসারে দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ২১৫ জন। আক্রান্তদের কারো মৃত্যু হয়নি। ইতিমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১৬৮ জন। 

ইত্তেফাক/এসআর