করোনা ভাইরাসের মহামারিতে কাঁপছে ভারত। এবার দেশটির পশ্চিমবঙ্গ রাজ্যে করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারালেন ৬৪ বছর বয়সী এক সাংসদ তমোনাশ ঘোষ। তৃণমূলের ওই বিধায়কের মৃত্যুতে শোক জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
এনডিটিভির খবরে বলা হয়, তমোনাশ ঘোষ মারা গেছেন পশ্চিম বঙ্গের একটি হাসপাতালে। গত মে মাসেই তার দেহে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। তিনি পশ্চিমবঙ্গের ফলতা থেকে টানা তিনবার নির্বাচনে এমএলএ হিসেবে জয়ী হয়েছেন। বুধবার হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা টুইট বার্তায় জানান, এটি খুবই দুঃখের বিষয়। ১৯৯৯ সাল থেকে ফলতার তিনবারের বিধায়ক ও দলের কোষাধ্যক্ষ তমোনাশ ঘোষ আজ আমাদের ছেড়ে চলে গেছেন। ৩৫ বছরেরও বেশি সময় ধরে তিনি জনগণ ও তৃণমূলের জন্য নিবেদিত প্রাণ ছিলেন। তার সামাজিক কাজের মাধ্যমে অনেক অবদান রয়েছে।
আরও পড়ুন: মঙ্গোলিয়ায় সংক্রমণের মধ্যে নির্বাচন
মমতা লেখেন, তিনি এমন এক শূন্যতা রেখে গেলেন যা পূরণ করা কঠিন হবে। আমাদের সবার পক্ষ থেকে তার স্ত্রী ঝর্ণা, তার দুই কন্যা, বন্ধু এবং শুভাকাঙ্ক্ষীদের প্রতি আন্তরিক সমবেদনা রইল।
ইত্তেফাক/আরআই
