ভারতীয়দের সন্ত্রাসী বানানোর পাক প্রচেষ্টা রুখে দিল যুক্তরাষ্ট্র!

আপডেট : ২৪ জুন ২০২০, ১৯:১৫

ভারতীয় নাগরিকদের বৈশ্বিক সন্ত্রাসী হিসেবে জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের (ইউএনএসসি) সন্ত্রাসবাদী তালিকায় অন্তর্ভুক্ত করতে পাকিস্তানের প্রচেষ্টা রুখে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। যার ফলে একটি বেশ বড় রকমের ধাক্কা খেয়েছে পাকিস্তান। খবর এএনআই।

একটি নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে খবরে বলা হয়, জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের (ইউএনএসসি) ১২৬৭ নিষেধাজ্ঞা কমিটির মাধ্যমে ভারতীয় নাগরিকদের বৈশ্বিক সন্ত্রাসী হিসাবে চিহ্নিত করতে পাকিস্তানের প্রস্তাবনাকে বাতিল করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। ইউএনএসসির পাঁচটি স্থায়ী সদস্য রাষ্ট্রের মধ্যে একটি হল যুক্তরাষ্ট্র। অপর দেশগুলো হল চীন, যুক্তরাজ্য, ফ্রান্স এবং রাশিয়া।

ওই সূত্রের দেয়া তথ্যমতে, ভারতীয় নাগরিকদের বিরুদ্ধে সন্ত্রাসবাদীর যথেষ্ট প্রমাণ জোগাড় করতে ব্যর্থ হওয়ায় পাকিস্তানের ওই প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র এবং সেই সঙ্গে প্রস্তাবনাটি উত্তাপনের রাস্তাও বন্ধ করে দিয়েছেন আমেরিকানরা। ফলে পাকিস্তানের ভারতীয়দের প্রতি সন্ত্রাসবাদ অভিযোগের প্রস্তাবটি বাতিল করতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কাছে সুপারিশ জানিয়েছে যুক্তরাষ্ট্র। যা গত বছর 'টেকনিক্যাল হোল্ড' হিসেবে অবিহিত করা হয়েছিল। 

পাকিস্তান জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলে অভিযোগ করে বলেছে, ভারতীয়রা পাকিস্তানের মাটিতে সন্ত্রাসী কার্যক্রম চালানোর চেষ্টা করছে। তাই জাতিসংঘের সন্ত্রাসবাদ তালিকায় ভারতীয়দের অন্তর্ভুক্ত করার জন্য আবেদন করে আসছে পাক সরকার।

সূত্রটি জানিয়েছে, কোন রকম সন্ত্রাসী সংগঠনের সঙ্গে ভারতীয় নাগরিকদের সম্পৃক্ত থাকার যথাযথ প্রাণ দিতে ব্যর্থ হয়েছে পাকিস্তান। কারণ জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের ১২৬৭ কমিটি আফগানিস্তানের আইএসআই, আল কায়েদা কিংবা অন্যান্য সন্ত্রাসী সংগঠনের উপর পর্যালোচনা করে এটি নিশ্চিত হয়েছে।

আরও পড়ুন: ভারতে ২৪ ঘণ্টায় প্রায় ১৬ হাজার করোনা রোগী শনাক্ত

খবরে বলা হয়, ২০১৭ সালে জাইশ-ই-মোহাম্মদের প্রধান মাওলানা মাসউদ আজহারকে বিশ্ব সন্ত্রাসী হিসাবে মনোনীত করার পর থেকে পাকিস্তান তার মাটিতে সন্ত্রাসবাদের জন্য ভারতীয় নাগরিকদের মিথ্যাভাবে সংযুক্ত করার ধারাবাহিকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। যে বিষয়ে ভারতের ঘনিষ্ঠ বন্ধু মার্কিন যুক্তরাষ্ট্র পাকিদের কাছে বারবার জানতে চেয়েছে।


ইত্তেফাক/আরআই