বোরজা ইয়াঙ্কি। নামটা শুনলে সবাই হয় তো বুঝবেন না। কিন্তু, তার ছবিটা দেখালেই কিন্তু অনেকেই চিনে যাবেন। বিশেষত অল্পবয়সী নেটিজেনদের মধ্যে এখন ফেসবুকে বেশ জনপ্রিয় বোরজার। মূলত হাসিভরা মুখের জন্য সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় বোরজা। এক গাল হাসি নিয়ে কোনও মজার কথা বলেন বিভিন্ন ভিডিওতে। আর তাতেই মশগুল নেট দুনিয়া।
বোরজার বাংলা বলার ভিডিও দেখে হেসে কুটোপাটি নেটিজেনরা। কখনও তাকে বলতে শোনা যাচ্ছে ফুচকার মতো কোনও খাবারের নাম। আবার কখনও তাঁকে মাহফুজুর রহমানের গভীর আবেগময়ী লাইনও বলতে দেখা যাচ্ছে হাসিমুখে, মজাদার ভঙ্গিতেই। আর তাতেই মজেছে জেন ওয়াই থেকে জেন এক্স।
চলতি সপ্তাহে বোরজার এমনই এক বাংলা বলার ভিডিও ভাইরাল হয়েছে ফেসবুকে। বুধবার পর্যন্ত প্রায় ৩০ লক্ষ ভিউ হয়েছে ভিডিওটিতে। শেয়ারের সংখ্যা ৫৪ হাজার। তার সঙ্গে ১৫ হাজার কমেন্ট। বলাই বাহুল্য বেশিরভাগই বাঙালি। অনেকেই বিভিন্ন প্রবাদবাক্য বলে শোনানোর জন্য অনুরোধের আসর বসিয়েছেন কমেন্ট সেকশনে।
কানাডাবাসী বোরজা বাংলা জানান, অনেকেই এই প্রশ্ন করতে থাকেন। পরে অবশ্য জানা যায় তার পরিচিত এক প্রবাসী বাংলাদেশি যুবকই তাকে টুকটাক বাংলা শেখাচ্ছেন। আর তাতেই বেশ মজা পেয়েছেন বোরজা।
ইত্তেফাক/বিএএফ
