গোপালগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৮ জনের শরীরে করোনা ভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। গোপালগঞ্জে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৩৯ জনে।
গত ২৪ ঘণ্টায় ১৩ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৮০ জন। জেলার বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ২৪৯ জন। গোপালগঞ্জ সদর, মুকসুদপুর, কাশিয়ানী ও টুঙ্গিপাড়ায় মারা গেছেন ৯ জন।
বৃহস্পতিবার সকালে গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ এ তথ্য জানান।
তিনি আরও জানান, নতুন করে গত ২৪ ঘণ্টায় গোপালগঞ্জ সদরে ৪ জন, মুকসুদপুরে ৫ জন, কোটালীপাড়ায় ২ জন, টুঙ্গিপাড়ায় ৪ জন, কাশিয়ানী উপজেলায় ৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন ।
সিভিল সার্জন জানান, আক্রান্তদের বসতবাড়ি সহ আশপাশের বেশ কয়েকটি বাড়িঘর লকডাউন করা হয়েছে। সেই সাথে আক্রান্তদের পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দেয়া হয়েছে।
তিনি আরও জানান, এ পর্যন্ত ৪ হাজার ৬২৬ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।এর মধ্যে মুকসুদপুরে ১৩৭ জন, কাশিয়ানীতে ১২৩ জন, গোপালগঞ্জ সদরে ১২৩ জন, টুঙ্গিপাড়ায় ৭৪ জন ও কোটালীপাড়া উপজেলায় ৮২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।আক্রান্তদের মধ্যে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য কর্মী রয়েছেন ৪৬ জন ।
ইত্তেফাক/এমআরএম
