দেশে আরো একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমতি দিয়েছে সরকার। যা ঢাকার উত্তরায় অবস্থিতি। বিশ্ববিদ্যালয়টির নাম মাইক্রোল্যান্ড ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি। নতুন এ বিশ্ববিদ্যালয় নিয়ে দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা দাঁড়াল ১০৬টিতে।
বৃহস্পতিবার (২৫ জুন) এ বিষয়ে আদেশ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। জানা গেছে, গত ১৬ জুন এ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক রফিকুল ইসলাম শরীফকে অনুমোদনের চিঠি পাঠিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। অধ্যাপক রফিকুল ইসলাম বর্তমানে রাজধানীর ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভের উপাচার্যের দায়িত্বে আছেন।
২৩টি শর্ত দিয়ে নতুন এ বিশ্ববিদ্যালয় স্থাপনে অস্থায়ীভাবে অনুমোদন দেয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় শিক্ষা কার্যক্রম সম্পর্কিত একটি পরিকল্পনা প্রণয়ন করে তা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে অনুমোদন নিতে হবে বলেও আদেশে জানানো হয়েছে।
ইত্তেফাক/এসআই
