নকল হ্যান্ড স্যানিটাইজার কারখানার সন্ধান

আপডেট : ২৫ জুন ২০২০, ১৮:৪৩

মহামারি করোনা ভাইরাস প্রাদুর্ভাবের এই সময়ে হ্যান্ড স্যানিটাইজারসহ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীর চাহিদা বেড়েছে। এই সুযোগে ভেজাল স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী তৈরি করছে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী। 

বৃহস্পতিবার রাজধানীর যাত্রাবাড়ী বাসস্ট্যান্ডের বিপরীতে রায়েরবাগ এলাকার একটি ফ্ল্যাটের বেজমেন্টে এমন একটি ভেজাল হ্যান্ড স্যানিটাইজার তৈরির কারখানার সন্ধান পেয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

সেখানে অভিযানকালে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতিবিহীন কয়েক হাজার হ্যান্ড স্যানিটাইজারসহ অন্যান্য সুরক্ষা সামগ্রী মজুদ দেখতে পায় র‌্যা্ব পরিচালিত ভ্রাম্যমাণ আদালত। র‌্যাব-১০ এর সহযোগিতায় সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ চন্দ্র বসু। 

তিনি বলেন, কাজী ম্যানুফ্যাকচার নামে একটি প্রতিষ্ঠান আবাসিক ভবনের নিচে সম্পূর্ণ অননুমোদিতভাবে ভেজাল হ্যান্ড স্যানিটাইজার তৈরি ও বাজারে বিক্রি করে আসছে। অভিযানে কাজী ম্যানুফ্যাকচারের মালিক কাজী মুন্নাকে আটক করা হয়েছে। 


ইত্তেফাক/ইউবি