কালীগঞ্জ গত ২৪ ঘণ্টায় ৭৩জন রোগীর নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। নমুনা পরীক্ষার পর বুধবার বিকেলে ১৯জনের রিপোর্ট পজিটিভ আসে। এ নিয়ে উপজেলায় ২৭৬জন করোনায় আক্রান্ত হলেন। এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ ছাদেকুর রহমান আখন্দ।
তিনি জানান, আক্রান্তরা হলেন- কালীগঞ্জ পৌর এলাকার ৬জন, জামালপুর ইউনিয়নের ৫জন, বাহাদুরসাদী ইউনিয়নের ৪জন, তুমলিয়া ১জন ও জাঙ্গালীয়া ইউনিয়নের ১জন।
উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি ও ইউএনও মো. শিবলী সাদিক বলেন, কালীগঞ্জ উপজেলায় এ পর্যন্ত সর্বমোট ২১৫২ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পরীক্ষা করা হয়েছে। ওই পরীক্ষা থেকে ২৭৬জন নারী-পুরুষের শরীরে করোনা পজিটিভ পাওয়া গেছে। তবে আক্রান্তদের থেকে ইতোমধ্যে ১৮১জন করোনাজয় করে ঘরে ফিরেছেন। এ উপজেলার করোনায় আক্রান্ত হয়ে ৩জনে মৃত্যু হয়েছে বলেও জানান ওই কর্মকর্তা।
ইত্তেফাক/আরকেজি
