ঢাকার কেরানীগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত দেবনাথসহ গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও নয়জনের করোনা শনাক্ত করা হয়েছে। এনিয়ে কেরানীগঞ্জ মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৮৪ জনে।
উপজেলা করোনা কন্ট্রোল রুম কর্মকর্তা জানায়, বৃহস্পতিবার রাত পৌনে ১২ টায় এ রিপোর্ট স্বাস্থ্য অধিদপ্তর থেকে পৌছায়। রিপোর্টে তাদের করোনা পজিটিভ আসে।
গত ১২ মে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার এসিল্যান্ড সানজিদা আব্দুল্লাহ তিন্নি, করোনা আক্রান্ত হন। এছাড়া গত ১৫ মে কেরানীগঞ্জ মডেল থানার এসিল্যান্ড কামরুল হাসান সোহেল, করোনা আক্রান্ত হন। এপর্যন্ত আক্রান্ত ৮৮৪ জনের মধ্যে নির্বাহী ম্যাজিস্ট্রেট তিন জন,প্রকল্প অফিসার একজন,ডাক্তার ১৪ জন,নার্স ১৭ জন,স্বাস্থ্যকর্মী ১৮ জন, র্যাব সদস্য ৪৬ জন, পুলিশ ৪৫ জন ও প্রশাসনিক কর্মচারী ১৩ জন রয়েছেন।
কেরানীগঞ্জে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় ১২ টি ইউনিয়নের মধ্যে জিনজিরা ও কালিন্দী সহ সাঁতটি ইউনিয়নকে রেড জোন, কলাতিয়া ও তারানগর সহ তিনটি ইউনিয়নকে ইয়োলো জোন এবং হযরতপুর ও তেঘুরিয়া ইউনিয়নকে গ্রিন জোন ঘোষণা করেছে প্রশাসন।
গত ২৫ জুন পর্যন্ত ৩৪৫ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ্ হয়ে কর্মস্থলে যোগদান করেছে। এপর্যন্ত কেরানীগঞ্জে করোনা আক্রান্ত ২১ জন রোগী রাজধানীর মিটফোর্ড, মুগদা, ঢাকা মেডিকেল, কুর্মিটোলা ও কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। তাছাড়া গত ২৪ ঘণ্টা থেকে ঢাকার কেরানীগঞ্জে করোনা আক্রান্তের সংখ্যা কমতে শুরু করেছে।
ইত্তেফাক/এমআরএম
