করোনায় মারা গেলেন মার্কেন্টাইল ব্যাংকের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সেলিম

আপডেট : ২৬ জুন ২০২০, ১৭:০৬

করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন মার্কেন্টাইল ব্যাংকের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সেলিম (ইন্না লিল্লাহি ... রাজিউন)। শুক্রবার দুপুর দেড়টায় রাজধানীর আনোয়ারা খান মডার্ন হাসপাতালে তিনি মারা যান। 

মো. সেলিম দীর্ঘদিন বেশ কিছু শারীরিক জটিলতায় ভুগছিলেন। জানা গেছে, তিনি করোনা ভাইরাসে সংক্রমিত হয়ে গত দুই সপ্তাহ ধরে আনোয়ার খান মডার্ণ মেডিকেল কলেজে ভর্তি ছিলেন। তার শারীরিক অবস্থার অবনতি হলে আইসিইউতে রেখে চিকিৎসা দেয়া হচ্ছিল। তবে সব চেষ্টা ব্যর্থ করে আজ দুপুরে তিনি মারা যান।

মোহাম্মদ সেলিম শরীয়তপুরের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের জন্মগ্রহণ করেন। গ্রাজুয়েশন শেষ করার পর তিনি বস্ত্র ব্যবসা শুরু করেন। মোহাম্মদ সেলিম সিনথিয়া সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান।

মোহাম্মদ সেলিম তিন ছেলে ও এক কন্যার জনক। তার তিন ছেলে তিনটি ইনস্যুরেন্স কোম্পানির পরিচালক। 


ইত্তেফাক/ইউবি